বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বিইআইওএ) যশোর জেলা শাখার উদ্যোগে ও যশোর পৌরসভার সহযোগিতায় সম্প্রতি দুই দিনব্যাপী লাইট ইঞ্জিনিয়ারিং মেলা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বিইআইওএ) যশোর জেলা শাখার উদ্যোগে ও যশোর পৌরসভার সহযোগিতায় সম্প্রতি দুই দিনব্যাপী লাইট ইঞ্জিনিয়ারিং মেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, এলজিডি ও সুইসকন্টাক্টের যৌথ উদ্যোগে বাস্তবায়িত ‘প্রবৃদ্ধি’ প্রকল্পের সার্বিক সহায়তায় এ মেলায় ৫০টি স্টলে স্থানীয়ভাবে প্রস্তুতকৃত প্রচলিত ও নতুন লাইট ইঞ্জিনিয়ারিং মেশিন ও পণ্য প্রদর্শিত হয়। শহরের আরএন রোডে নতুন বাজার মাঠে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। এ সময় প্রবৃদ্ধি প্রকল্পের টিম লিডার মারকাস এহমান, বিইআইওএর সভাপতি মো. আব্দুর রাজ্জাক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রাকেশ রায় বক্তব্য প্রদান করেন।
